রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ৩য় চালান। প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৩য় চালান গত ১৩ অক্টোবর সকাল ৯ টা ৩০ মিনিটে রুপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম ববহনকারী গাড়ি। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রুপপুর পারমানবিক প্রকল্পে প্রবেশ করেছে। এজন্য ভোর ৫ টা থেকে সকাল ১০টা পযর্ন্ত ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত মহাসড়কে যানবাহন বন্ধ ছিল। ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্পে পৌছানর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গত ১২ অক্টোবর দুপুরে রাশিয়া থেকে ৩য় চালানের ইউরেনিয়াম বিমান যোগে ঢাকায় এসে পৌঁছায়। ১ম ও ২য় চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত এই পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে জ্বালানি সনদ হস্তান্তর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।