২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ও খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান, অধ্যাপক আবুল হাসেম সেক্রেটারি ভাঙ্গুড়া উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী , ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা এ ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।