- - -

২১ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন ২০২৫ – প্রস্তুতি সম্পন্ন

Print News

২১ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন ২০২৫ – প্রস্তুতি সম্পন্ন

লিও জেলা ৩১৫৷ বি -৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে আগামী ২১ নভেম্বর শুক্রবার এক্স লিও রিইউনিয়ন চট্টগ্রাম আগ্রাবাদস্থ গ্রীণ শ্যাডো রেস্টুর‌্যান্ট এ বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে । এই উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ বুধবার ১৯ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় । সভার সভাপতিত্ব করেন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম পারভেজ । এক্স লিও রিইউনিয়নের চেয়ারম্যান লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মুহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ সবাইকে এক্স লিও রিইউনিয়ন সম্পর্কে অবহিত করেন । অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ফেলোশীপ, স্বাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, সম্মাননা, ডিনার সহ আরো ব্যাপক আয়োজন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারী ও এক্স লিও রিইউনিয়ন এডভাইজর লায়ন আবু মোরশেদ এমজেএফ।

আলোচনায় অংশগ্রহন করেন রিইউনিয়নের এডভাইজর লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন ডাঃ নওশাদ আহমেদ, ফোরামের সেক্রেটারী প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন , ট্রেজারার প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি , রিইউনিয়নের কো চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, সেক্রেটারী লায়ন নুর মোহাম্মদ বাবু, ট্রেজারার লায়ন রফিকুল হাসান মানিক,লায়ন হুমায়ন কবির হিমু, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আনিসুল হক চৌধুরী, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন জিয়াউল কবির সোহেল , লায়ন বায়েজিদ বিন নোমান, লায়ন আশিকুল আলম, লায়ন খাজা মইনুদ্দিন রিগ্যান, প্রাক্তন জেলা সহ সভাপতি লায়ন প্রকৌশলী নাঈম সরওয়ার জিতু, লায়ন মঈনুদ্দিন আল হিমেল , লায়ন আবু হানিফ লিটন, লায়ন শারমিন মৌ, লায়ন নিশি আকতার সহ প্রাক্তন লিও নেতৃবৃন্দ ।

সভায় আগামী ২১ নভেম্বর ২০২৬ শুক্রবার চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদস্থ গ্রীণ শ্যাডো রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত এক্স লিও রিইউনিয়ন সম্পর্কে অবগত করা হয় । যারা রেজিস্ট্রেশন করেছেন সকল প্রাক্তন লিওকে বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । সভায় জানানো হয় কোন স্পট রেজিস্ট্রেশন হবে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa