২০২৩ সালে এসএসসিতে জিপিএ ৫-প্রাপ্ত বৌদ্ধ শিক্ষার্থীদের
সংবর্ধনা দেবে আনন্দ বার্তা ও মর্নিং সান
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত চট্টগ্রামের বৌদ্ধ শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে জাতীয় গণমাধ্যম দৈনিক আনন্দ বার্তা ও দি ডেইলি মর্নিং সান পরিবার। আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা জানানো হবে। সংবর্ধনায় অংশগ্রহণ করতে চট্টগ্রামে জন্মগ্রহণকারী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত বৌদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে ০১৮২৭-২৭৫৬৫৩, ০১৭৪৯-০৫৪৪২৪ ও ০১৮১২-০৪৭১৬৭-এ হোয়াটসঅ্যাপে একটি কপি পাসপোর্ট সাইজ ছবি ও একাডেমিক ট্রান্সক্রিফট কপি পাঠিয়ে নাম তালিকাভুক্তির বিশেষ অনুরোধ জানানো হয়েছে।