১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ
বান্দরবানের থানচি উপজেলার সুংসাং পাড়া আর্মি ক্যাম্প থেকে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে থিংদলতে ত্ল্যাং টিওবি-এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ায় জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সম্প্রতি জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের পরিদর্শনকালে অনুমোদিত চাহিদার ভিত্তিতে জারুলছড়ি পাড়া, সাস্বত পাড়া, হাতিছড়া পাড়া, ক্রেসপাই পাড়া এবং আরিফ পাড়ার বাসিন্দাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সাউন্ড বক্স, সোলার লাইট, সোলার প্যানেল, ব্যাটারি, ৭ ফুট ও ৫ ফুট টিন, ২ ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ এবং ১,০০০ লিটার ধারণক্ষমতার ৩টি পানির ট্যাংক।
সেনাবাহিনী জানান, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী জারুলছড়ি পাড়া ও আরিফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চালু রাখার মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।