১৫০ জন বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি করল ভারত
ভারতশাসিত জম্মু ও কাশ্মীর প্রশাসন অবৈধভাবে বসবাস করার অভিযোগে প্রথম ধাপে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, জম্মু ও কাশ্মীরে শ্রমিকদের নিবন্ধনের সময় আধার কার্ডের তথ্য যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। সোমবার (৫ অক্টোবর ) ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে আটককৃত এই ১৫০ জনকে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বাগডোগরা বিমান বন্দর থেকে তাদের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়, যারা তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠাবে। পুলিশ সূত্রে জানিয়েছে, এ অভিযানের অংশ হিসেবে আরও ১৫০ জন বাংলাদেশিকে আগামী ৭ অক্টোবর ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। পুরো উপত্যকা জুড়ে চলা অভিযানে প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক চলিত বছরের মে মাসে গঠিত জনসংখা পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর পরিদর্শনের ২ মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো। দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাসকারী এই আটককৃত অভিবাসীরা মূলত ভাঙ্গারী কুড়ানোসহ নানা ধরণের শ্রমিকের কাজ করে আসছিলেন। আটককৃতদের মধ্যে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ও রয়েছেন, যাদের পর্যায়ক্রমে বহিস্কার করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কমিটিকে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০০ জন বাংলাদেশি অবস্থান করছেন, যাদের বিরুদ্ধে মোট ১১৭ টি মামলা রয়েছে। অনিয়ন্ত্রিত অভিবাসনরোধ এবং ধৰ্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করে আগামী এক বছরের মধ্যে সুপারিশ জমা দেবে �