হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসের শুভ উদ্বোধন
গাইবান্ধার পলাশবাড়ী ঘোড়াঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ১০ জানুয়ারী ঘোড়াঘাট রোডের করতোয়া পাড়ার আমবাগানে পলাশ বাড়ি এবং ঘোড়াঘাট জির পয়েন্টে স্থায়ী কোলাহলমুক্ত ও নান্দনিক দৃশ্যপটে অবস্থিত ক্যাম্পাসটি উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ২৩,২৪,২৫ শিক্ষাবর্ষের একাদশ -দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
এ উপলক্ষে নতুন বিদ্যালয় নতুন ক্যাম্পাসে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,অভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সকাল থেকেই তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অবিভাবক বৃন্দ। সকলের অংশগ্রহণে সকাল থেকে শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতাপাঠ শেষে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা নাচ,গান এবং কবিতা আবৃত্তিতে অংশ নেয়।