- - -

হুদায়বিয়ার সন্ধির উদাহরণ অনুসরণ করে সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমস্ত সংঘাত ও বিরোধ সমাধানের তৌফিক প্রার্থনা করেছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)

Print News

হুদায়বিয়ার সন্ধির উদাহরণ অনুসরণ করে সংঘাত ছাড়া
শান্তিপূর্ণভাবে সমস্ত সংঘাত ও বিরোধ সমাধানের তৌফিক প্রার্থনা করেছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)

 

আখেরী মোনাজাত এর মাধ্যমে ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রঃ)’র ১১৮তম মহান ১০মাঘ বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)’র গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন,গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)’র প্র-প্রপৌত্র, আওলাদে রাসুল (সাঃ) রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ) উক্ত আখেরী মোনাজাত পরিচালনা করেছেন। মুসলিম উম্মাহর উপর, এই বাংলাদেশের উপর এবং বিশ্বমানবতার উপর রহমত বর্ষণের জন্য রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে তিনি বলেন, আমরা এমন একটা সভ্যতায় পৌঁছেছি, যেই সভ্যতা শ্রেষ্ঠতম অস্ত্র তৈরী করছে মানুষকে হত্যা করার জন্য। পেয়ারা নবী (সাঃ) হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে, ফতেহ মক্কার মাধ্যমে সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে সমাধানের যে উদাহরণ দিয়েছেন তা অনুসরণ ছাড়া সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে কোন সমাধান অসম্ভব হয়ে দাড়িয়েছে।
এই পরিস্থিতি হতে মুক্তি ও সমস্ত সংঘাত, সমস্ত বিরোধ শান্তিপূর্ণ সমাধান করার জন্য, সেই যোগ্যতা দানের জন্য এবং শান্তিপূর্ণ সমাধান খুজে নেওয়ার তৌফিক দান করার জন্য তিনি আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa