হিন্দু নির্যাতনের প্রতিবাদে মালদহের হোটেলে বাংলাদেশিদের দরজা বন্ধ !
বাংলাদেশিদের নাগরিকদের জন্য এবার দরজা বন্ধ করল ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হোটেল। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণের একের পর এক অভিযোগ আসছে ওপার বাংলা থেকে। তার প্রভাব পড়েছে এপার বাংলাতে ও। পাশের রাজ্য ত্রিপুরায় চলছে প্রবল বিক্ষোভ। হোটেল রেস্তোরাঁর দরজা বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ করা হয়েছে। মালদহের জেলার হোটেলগুলিতে এবার থেকে কি আর বাংলাদেশের নাগরিকদের থাকতে দেওয়া হবে না ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাসপোর্ট, ভিসা থাকলেও ওপার বাংলার কোনও নাগরিককে হোটেলের রুম দেওয়া হবে না। মালদহে ইংলিশবাজার শহরের সমস্ত হোটেল মালিককে সংগঠনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে খবর।