- - -

হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

img 20261021 wa0251
Print News

হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

 

চট্টগ্রামের হালিশহর গলিচিপা পাড়া অমূল্য সওদাগর এর বাড়ি ও দক্ষিণ কাট্টলী অঞ্চলের পূজামণ্ডপগুলোতে বিজয়া দশমীতে শঙ্খনাদ, উলুধ্বনি ও ঢাকের বিষণ্ন ছন্দে দেবী দুর্গাকে অশ্রুসজল চোখে বিদায় জানানো হয়। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদনের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময় করেন। সিঁদুর ও মিষ্টি দিয়ে দেবীর মুখমণ্ডলে স্পর্শ করিয়ে মর্ত্য থেকে বিদায়ের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়। নারীরা একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে কল্যাণ কামনা করেন এবং আগামী বছরের প্রত্যাশা ব্যক্ত করেন। সকালে নির্ধারিত তিথিতে দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিদায়ের সুর ও বিষাদ, বিষণ্ন আবহে ঢাকের গভীর আওয়াজ, ধূপের ধোঁয়া আর বিষণ্ন সুরভক্তদের মনকে ভারী করে তোলে।
“আসছে বছর আবার হবে” ধ্বনিতে ভক্তরা দেবীকে ভাসানের উদ্দেশ্যে বিদায় জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa