হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ
মির কফিল উদ্দিনের শোকসভা ৩ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ (১৪তম ব্যাচ) এর সাবেক সভাপতি, চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি চবি সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন সাধারণ সম্পাদক, হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির কফিল উদ্দিনের শোকসভা আগামী ৩ নভেম্বর ২৩ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২(১৪তম ব্যাচ) এর উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ বিশিষ্ট সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন সিবিইউএফটি’র উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল হক। সভায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি প্রফেসর ফরমুজুল হক ফারুক। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক রাশেদ মনোয়ার, সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ সাকী ও সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শীলব্রত বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।