বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রশিক্ষণ একাডেমী’র উদ্যোগেবঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বক্তারা
হাজার বছরের বাঙালির গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমী’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব গত ১৭ মার্চ ২০২৪ দুপুর ২টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল সূর্যমুখী স্কুলস্থ খালেক সাত্তার ম্যানসন ২য় তলায় অনুষ্ঠিত হয়। একাডেমীর উপদেষ্টা ডা. উদয় শংকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু মধু চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন রিমা সেন, ঝর্না দাশ, লিলি প্রভা দে প্রমূখ।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। হাজার বছরের বাঙালির গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ আগামীর প্রজন্মের নেতৃত্বেই এগিয়ে যাবে। তাদের যতবেশি শিক্ষা, মেধা ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বঙ্গবন্ধু লেখাপড়ার চর্চায় চেতনায় গড়ে তোলা হবে দেশ ও জাতি তত সমৃদ্ধ হবে। আলোচনা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবে দলীয় ও একক নৃত্য পরিবেশন করেন একাডেমীর নৃত্যশিল্পীবৃন্দ।