- - -

হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

img 20261108 wa0148
Print News

হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিম্নআয়ের ও সর্বসাধারণ মানুষের সুবিধার্থে হ্রাসকৃত মূল্যে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ রবিবার ৮ই নভেম্বর ​পরিষদ সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ১৫৯৭ জন টিসিবি কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে এই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয় । বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন স্বল্পমূল্যে ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, সাবান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা ।

​পণ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকিতে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুজ্জামান, চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন ( ভারপ্রাপ্ত ) এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মোঃ আতিকুর রহমান । এ সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কার্ডধারীদের পণ্য সংগ্রহ করতে দেখা যায় ।

​উপস্থিত ইউপি প্রতিনিধিরা জানান, সরকার নির্ধারিত নিয়ম ও তালিকা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রেখে পণ্য বিতরণ সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ১ টি সাবান ক্রয় করার সুযোগ পাচ্ছেন । নিম্নবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে জানান তাঁরা ।

​পণ্য বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa