হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)এর ব্যবহৃত গাড়িসহ পবিত্র তাবাররুকাত প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেন এমপি সরোয়ার আলমগীর
মাইজভাণ্ডার দরবার শরীফ
গাউছিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ ভবনে সংরক্ষিত বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ব্যবহৃত গাড়িসহ পবিত্র তাবাররুকাত প্রদর্শনী কক্ষ পরিদর্শন করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) তাঁকে প্রদর্শনী কক্ষটি ঘুরে দেখান। এ সময় মহান অলির স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন, পবিত্র তাবাররুকাত এবং ইসলামের বিভিন্ন নিদর্শনসংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
পরিদর্শনকালে তিনি প্রদর্শনী কক্ষে সংরক্ষিত খাতায় স্বাক্ষর করেন।
এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গাউছিয়া হক মঞ্জিলে সংরক্ষিত এসব স্মৃতিচিহ্ন ও নিদর্শন দর্শনার্থীদের কাছে ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।