হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহ.) এর খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহ.) এর খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ মার্চ শনিবার ফটিকছড়ির নানুপুর রওজা শরীফ প্রাঙ্গণে ওরশ পরিচালনা কমিটির উদ্যেগে আয়োজীত সভায় সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে ও সৈয়দ নাজমুল হুদা ইয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মীর শফি উল্লাহ, বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম, সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ মনিরুল হক, জিয়াউল হক মামুন, এম রেজাউল করিম লিটন, মোহাম্মদ আলী নেওয়াজ, মওলানা মোহাম্মদ মঈনুদ্দিন,আলী আকবর, নুর উদ্দিন, আসলাম হোসেন মামুন, সৈয়দ মোহাম্মদ মুরাদ,খোরশেদ আলম লিটন, মোহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় ওরশ উপলক্ষে ব্যপক কর্মসূচী গ্রহন করা হয়।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চহযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী(রহ.)এর খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র মহাসমারোহে রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ ওরশ পরিচালনা কমিটির পক্ষে সকলের প্রতি দাওয়াত জানানো হয়েছে।