হবিগঞ্জ শহরে এস. টি ট্রেনিং ইনস্টিউট বিরুদ্ধে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের নামে প্রতারণার অভিযোগ
ব্যাকে ই-শিক্ষা কর্মসূচির নাম ও লগো ব্যবহার করে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের কথা বলে প্রতারণার মাধ্যমে যুবক-যুবতীদের হাত থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হবিগঞ্জ শহরের এস. টি ট্রেনিং ইনস্টিউট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে প্রতারিত হচ্ছেন প্রশিক্ষণ নিতে আসা যুবক-যুবতীরা। অভিযোগে জানাযায়, হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকায় মোঃ শরীফ উদ্দিন নামের এক যুবক এস. টি ট্রেনিং ইনস্টিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাতা। ট্রেনিং সেন্টারটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের ফেসবুক আইডিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক আইডিতে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে ব্যাক ই-শিক্ষা কর্মসূচির ৬ মাস মেয়ার্দী প্রশিক্ষণের কথা উল্লেখ্য করা হয়। বিজ্ঞপ্তিতে ব্র্যাকের লগো ব্যবহার করা হয়। শুধু ব্র্যাক নয়, যুব উন্নয়নসহ কারিগড়ি শিক্ষা বোর্ডসহ বেসরকারি নামি-ধামী প্রতিষ্ঠানের নামও লগো ব্যবহার করা হয়। ওই বিজ্ঞাপন দেখে উঠতি বয়সের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এস. টি ট্রেনিং ইনস্টিউট প্রশিক্ষণ নিতে যান। যারা সেখানে ফ্রি প্রশিক্ষণ নিতে যান তাদের হাত থেকে কৌশলে প্রথমে ভর্তি বাবদ দেড় হাজার টাকা নেন শরীফ উদ্দিন। পরবর্তীতে সার্টিফিকেট নেওয়ার সময় আরো দেড় হাজার টাকা নেওয়া হয়। বানিয়াচং উপজেলার সুজাতপুরের প্রিয়া আক্তার নামের এক যুবতী জানান, এস. টি ট্রেনিং ইনস্টিউট এর ফেসবুক আইডি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দেখে সেখানে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হতে যাই। এ সময় প্রতিষ্ঠানটি পরিচালক আমার কাছে ভর্তি ফিস বাবদ দেড় হাজার টাকা দাবি করেন এবং প্রশিক্ষণ শেষে যখন সার্টিফিকেট দেবেন তখন তাকে আরো দেড় হাজার টাকা দেবার কথা বলেন। তখন আমি তাকে বলি তাহলে কেন, আপনি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দিয়েছেন। তখন প্রতিষ্ঠানের পরিচালক চালক জানান, ব্র্যাককে টাকা দিতে হয় এবং এখানে যারা প্রশিক্ষণ দেন তাদেরকেও টাকা দিতে হয়। এক পর্যায়ে ওই যুবতী প্রশিক্ষণে ভর্তি না হয়ে চলে আসেন। পইলের মামুন নামের এক ব্যক্তি জানান, বিজ্ঞাপন দিয়েছেন ফ্রি কম্পিটারের প্রশিক্ষণের তাহলে ভর্তি হতে টাকা দিতে হবে কেন? তখন প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ উদ্দিন জানান, ফ্রি ক্লাসের বাহিরে কম্পিউটারের উপরে আরো বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া হয়। এ জন্য টাকা দিতে হয়। তিনি বলেন- এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ব্যাপারে ব্র্যাকের জেলা সমন্বয়ক আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এস. টি ট্রেনিং ইনস্টিউটের পরিচালক শরীফ উদ্দিন আমাদের অনুমতি না নিয়ে সম্পূর্ন বেআইনি ভাবে ব্র্যাক ই-শিক্ষা কর্মসূচির নাম ও লগো ব্যবহার করছেন। আমরা তাকে এ ধরণের প্রশিক্ষণের জন্য কোন প্রকার অনুমতি দেইনি। যেহেতু এস. টি ট্রেনিং ইনস্টিউট এর পরিচালক প্রতারণার মাধ্যমে আমাদের নাম ও লগো ব্যবহার করছেন, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই প্রশিক্ষণ কর্মশালা ভর্তি হয়ে কেউ প্রতারিত হলে ব্যাক এর দায়বার নিবে না। এ ব্যাপারে সকলকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। এ ব্যাপারে এস. টি ট্রেনিং ইনস্টিউট এর পরিচালক শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে দুরব্যহার করেন।