হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ'র সাথে জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার এর সাক্ষাৎ
হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ'র সাথে সাক্ষাৎ করেছেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার । বুধবার (১৩ ডিসেম্বর ) বিকেলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সাক্ষাৎ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম , স্থানীয় সরকারের উপ-পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাদিকুর রহমান , শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া , সাংবাদিক এখলাছুর রহমান প্রিয় , শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ আরো অনেক প্রশাসন ছিলেন ।