হতদরিদ্র রুমেলার পাশে দাঁড়িয়েছেন মানবতা সেবা ও রক্তদান গ্রুপ
মদনে হতদরিদ্র রুমেলাকে আর্থিক সহাযতার হাত বাড়িয়ে দিল" মানবতা সেবা ও রক্তদান গ্রুপে গত ৭ জানুয়ারি ২০২৬ প্রেস নেত্রকোণা আইডি থেকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত স্ত্রী রুমেলা আক্তারে ভিডিও দেখে মানবতা সেবা ও রক্তদান গ্রুপ সহায়তার হাত বাড়িয়ে দিল।
সোমবার বিকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের নরশ্বর বিলের পাড়ে রুমেলা আক্তার নিকট সংগঠনের সাধারন সম্পাদক তোফায়েল আহম্মদ ৭ সাত হাজার টাকা তুলে দেন।
টাকা পেয়ে রুমেলা আক্তার জানান, আমার জীবনে এত টাকা এ প্রথম গুনলাম। (আলহামদুলিল্লাহ) আমার জন্য যে সাংবাদিক ভাইদের সহযোকিতা করেছে আমি তাদের জন্য দোয়া করি।এ সময় উপস্থিত সহ- সাংগঠনিক সম্পাদক আরিফিন সানোয়ার অর্থ সম্পাদক ইকরামূল হাসান ইকরাম। মদন প্রেসক্লাব সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন বাবুল,আলী আজগর পনির প্রমূখ।