স্যালাইন নিয়ে ডায়ারিয়া রোগীদের পাশে বরগুনা ১ আসনের সংসদ সদস্য জনাব গোলাম সরোয়ার টুকু
সারা দেশের ন্যায় উপকূলীয় জেলা বরগুনায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জেলায় ভয়াবহ আকার ধারণ করছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের অধিকাংশ নারী এবং শিশু । প্রতিদিন বরগুনা জেনারেল হাসপাতালে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসছে । চলতি মাসে ডায়রিয়া ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা গ্রহন করেছেন প্রায় ১৩০০ রোগী। হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য বরগুনা -১ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু কলেরা স্যালাইন প্রদান করেন।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ জানান মাননীয় সংসদ সদস্যের দেয়া স্যালাইনে আমাদের সংকট কেটে যাবে আশা করছি দ্রুত ডায়ারিয়া সমস্যা উত্তরন ঘটাতে পারব।
হাপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম নাজমুল আহসান বলেন ডায়রিয়া প্রকোপের মধ্যে মাননীয় সংসদ সদস্যের সহযোগীতার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।