- - -

স্বর্ণপদক লাভ করলেন ড. সুমনপ্রিয় মহাস্থবির

Print News

স্বর্ণপদক লাভ করলেন ড. সুমনপ্রিয় মহাস্থবি

 

মহীয়সী নারী মাদার তেরেসা ১১৫ তম জন্মদিবস উপলক্ষ্যে “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ আগষ্ট ২০২৫ ইং, শনিবার পল্টন টাওয়ার, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন, ঢাকায় সম্পন্ন হয়েছে।

IMG 20250901 WA0005 210x300

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত ড. সুমনপ্রিয় মহাস্থবির মহোদয়কে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বর্ণপদক সহ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শিক্ষা, গবেষণা, শিল্প সংস্কৃতি, ব্যাবসা, সমাজ সেবা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমগ্র বাংলাদেশ থেকে প্রায় দুই শতাধিক গুণীজনকে সনদপত্র সহ সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়।সভাপতি প্রফেসর ড. আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার ইবাইস ইউনিভার্সিটি প্রমুখ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসচিব এম এইচ আরমান চৌধুরী, সহসভাপতি মো. আর কে রিপন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa