স্বপ্ন
অধরা তালুকদার
ভাবি যতবার
স্বপ্ন আমার
বেঁচে থাকবার
ইচ্ছে জাগায়।
দিন যত যায়
মূহুর্ত আমায়
নিরাশার জালে
পথ আটকায়।
দৃষ্টি সুদূর
পোহাতে নতুন ভোর
কাটবে অমানিশা ঘোর
জ্বলবে দ্যুতিময় প্রহর।
মন বলে যায়
মনের মলিনতায়
অন্যায় বেড়ে যায়।
মনে জাগে ভয়
আজ মিথ্যার হয় জয়,
তবু মনে আশা রয়
জানি সত্যের নয় ক্ষয়।