- - -

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে: অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা

Print News

স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে: অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা

 

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১০ টায় ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও রুয়েটে এই গণসংযোগ চালানো হয়।

এসময় রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শকে যারা ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলে মশগুল, তাদেরকে মানুষ চিনে ফেলেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা চিনে ফেলেছে। আর একারণেই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছে। কাঁচি প্রতীকের জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি কাঁচি প্রতীকের ভোট বিপ্লব হবে। জনসমর্থন হারিয়ে একটি পক্ষ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এই অপকৌশল কোন কাজে আসবে না। কারণ সাধারণ মানুষ আজ পবির্তনের পক্ষে ঐক্যবদ্ধ। এসময় নেতা-কর্মীদের দৃঢ় মনোবল ধরে রেখে কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করার আহŸান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, ডিন সিভিল প্রফেসর ড. কামরুজ্জামান রিপন, রুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. দিলিপ কুমার ঘোষ, হল প্রভোস্ট প্রফেসর ড. আবু সুফিয়ান মো. জিয়া হাসান, রুয়েট ছাত্রলীগের সাবেক আহŸায়ক মো. হারুন অর রশিদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রাইমুল ইসলাম রোজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাঈম রহমান নিবিড়, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইসফাক ইয়াসশির ইপু, সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. জয়নুল আবেদীন চাঁদ, ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু, মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রমজান আলীসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa