প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ নভেম্বর রোববার সৌদি আরব সফরে যাচ্ছেন। তিনি সেখানে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান।
আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন।
সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।