সোনামুড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি নাগরিক আটক
ত্রিপুরার সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ ) সোনামুড়া থানার অন্তগর্ত বাটাডোলা সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তির নাম তপন পাল (৫৩)। তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে হেফাজতে নেয়। এ ব্যাপারে সোনামুড়া থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এনিয়ে অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সাথে আর কোনো দালাল চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সোনামুড়া পুলিশ।