- - -

সেনার হামলার মধ‍্যেই ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ফের ব‍্যর্থ করল সেনা, ৭ জেহাদি নিহত 

Print News

সেনার হামলার মধ‍্যেই ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ফের ব‍্যর্থ করল সেনা, ৭ জেহাদি নিহত

 

ভারতের বিরুদ্ধে দ্বিমুখী লড়াইয়ের ছক পাকিস্তানের। একদিকে হাতিয়ার সেনা, অন‍্যদিকে দোসর জঙ্গিরা। বৃহস্পতিবার (৮ মে) রাতে যখন পাকসেনা ভারতের একাধিক শহর লক্ষ‍্য করে হামলা চালাল পাকসেনা, ঠিক সেই সময় সন্তর্পনে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করল জেহাদিরা। তবে সেনার সতর্কতায় সেটা সম্ভব হয়নি। বিএসএফের তরফে জানানো হয়েছে, এদিন রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কিছু জঙ্গি। কাশ্মীরের সাম্বা জেলায় ওই অনুপ্রবেশের চেষ্টা করা হয়। বিএসএফ শুধু যে এই জঙ্গিদের নিহত করেছে তাই নয়, একই সঙ্গে পাকিস্তানের পোস্টের ও সমূহ ক্ষতি হয়েছে। বিএসএফ ওই হামলার ভিডিও পোস্ট করেছে। মোট ৭ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa