আমান উল্লাহ আমান ভাই একটি সুশিক্ষিত পরিবারের সুশিক্ষিত সন্তান। উনার পিতা ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার জীবনে এক টাকা ঘুষ খায় নাই। কোন মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। বেলাবো উপজেলায় উনার মত সৎ ব্যক্তি আরেকজন খুঁজে পাওয়া যাবে না। উনার বড় ভাই অত্যন্ত ভদ্র একজন মানুষ, নারায়ণগঞ্জে চাকরি করেন। যিনি বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এডভোকেট অলিউর রহমান কাউসার সাহেবের ভাতিজি জামাতা। উনার মেজ ভাই নাজমুল হাসান রিপন একজন সুশিক্ষিত ,নম্র, ভদ্র এবং মার্জিত ভাষার অধিকারী। তিনি পেশাগত একজন ঠিকাদার, নরসিংদী নিজ বাড়িতে বসবাস করেন। আমান ভাই সেই একানব্বই সাল থেকে বেলাবো মনোহরদীর অভিভাবক, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের সান্নিধ্যে থেকে রাজনীতি করেন। ৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে উনি অনেক রাজনৈতিক মামলা হামলার শিকার হয়েছিলেন। ২০০৯ সালে দেশের পরিস্থিতি যখন প্রতিকূলে চলে যায় তখন বকুল সাহেবের নির্দেশেই দেশত্যাগ করেছিলেন। সেখানে থেকেও দেশে এবং প্রবাসে রাজনৈতিক এবং সামাজিক, দুই ক্ষেত্রেই উনি কাজ করে গেছেন। এইবারও জাতীয় নির্বাচনের পূর্বে বকুল সাহেবের নির্দেশে এলাকায় এসে, জনগণের সাথে থেকে নির্বাচনী প্রচারণার কাজ করে গেছেন। উনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী একজন মানুষ। উনার কোন পিছুটান নেই। উনার একটা ইচ্ছা এলাকার মানুষের স্বার্থে, দেশের কল্যাণের জন্য কিছু করে যাওয়া। তাই আসুন সবাই দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে বকুল ভাইয়ের একজন একনিষ্ঠ কর্মী আমান ভাই কে নরসিংদী জেলা ,বেলাবো থানা , সললাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে আমরা সমর্থন দেই।।