সুবর্ণচরে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রাস্তায় কয়েক' শ মানুষ
নারীর প্রতি সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মানববন্ধন। সোমবার বেলা ১১টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সদরের মুজিব চত্বরে
নারীর প্রতি সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মানববন্ধন। সোমবার বেলা ১১টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সদরের মুজিব চত্বরেছবি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ। তাঁরা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানান। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
আজ সোমবার বেলা ১১টার দিকে সুবর্ণচরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী নারী অধিকার জোট। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে উপস্থিত হন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্যসচিব মনোয়ারা আক্তার ওরফে মিনু, মানবাধিকার কর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার, মেরিনা আক্তার প্রমুখ।