সুফিবাদী বিজ্ঞানী প্রফেসর ড. মুহাম্মদ শমশের আলীর ইন্তেকাল: সর্বত্র শোকের ছায়া
আবছার তৈয়বী
বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী, দেশ বরেণ্য শিক্ষাবীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর এমিরেটস ড. এম শমসের আলী স্যার আজ ৩রা আগষ্ট ২০২৫ খৃ. রোজ রবিবার ভোর ৩.৩০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ❝ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।❞
প্রফেসর ড. শমসের আলী স্যার আধুনিক বিজ্ঞান ও ইসলামী তাসাউফ চেতনার সমন্বয়ক এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিজ্ঞানের সর্বোচ্চ স্তরে থেকেও ইসলাম, আধ্যাত্মিকতা ও সূফিবাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি ফরাজিকান্দি দরবারের প্রবাদপ্রতীম আশেকে রাসূল (দরুদ) শায়খ মনযুর আহমদ (রা.)'র মুরিদ এবং বায়আতের ইযাযতপ্রাপ্ত খলিফা ছিলেন।
তাঁর ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসে আলা মকাম নসিব করুন। তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং ভক্ত অনুরক্ত ও শুভনুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সারা দেশ ও জনগণকে এ শোক কাটিয়ে উঠার ধৈর্যশক্তি দান করুন। আমীন।