সুন্দরবনে পথ হারিয়ে যাওয়া ৩১ পর্যটক ৯৯৯ এ কলে উদ্ধার করেছেন : করমজল ফরেস্ট ও মোংলা থানা পুলিশ
এই পর্যটক দলটি ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার সকাল, ১০টায় পুর্ব সুন্দরবন বিভাগের চাদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্য প্রাণি প্রজনন কেন্দ্রে যান। বনে ভ্রমণের ফি দিয়ে ট্যাক্স টোকেন নিয়ে বনে ঘুরতে ঘুরতে কৌতুহলীভাবে অতি উৎসাহী হয়ে বনের গহীনে ২ থেকে ৩ কিলোমিটার গহীনে চলে যান। যখন তারা বুঝতে পারেন যে, তারা হারিয়ে গেছেন তখন তারা দিক বেদিক ছুটাছুটি করেন, বুঝে উটতে পারছেন না যে তারা কোন দিকে হাঁটলে তারা করমজল ফিরতে পারেন। হতাশাগ্রস্হ হয়ে, ২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ মনে করেন যে, তাদের কাছে তো মোবাইল ফোন আছে। তারা তো মোবাইলে যোগাযোগ করতে পারে, মোবাইল ফোন থেকে ফোন দিলে দেখেন ফোনে কোন টাকা নেই ব্যালেন্স শ্যান্ন শিক্ষার্থীদের মধ্যে কিশোর মোঃ ফেরদৌস জানেন যে, মোবাইল ফোনে ব্যালেন্স না থাকলেও পুলিশ সেবা ৯৯৯ এ কল যাবে। ঠিক তাই ৯৯৯ এ কল দিলে কলটি রিসিভ করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারেন তাদের বিপদের কথা। সাথে সাথে মোংলা থানায় জানিয়ে দেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম কে ৯৯৯ এর ফোন পেয়ে সাথে সাথে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন এবং তাদের দিক নির্দেশনা দেন সুর্যকে ফলো করে সর্যকে পিছনে রেখে সামনে হাঁটুন।
মোংলা থানার পুলিশ ও ওসি কে এম আজিজুল ইসলাম শিক্ষার্থীদের মোবাইল ফোন নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের হাঁটতে বলেন ঠিক সেভাবে, হেঁটে হেঁটে করমজল ফরেস্ট স্টেশনে ফিরে আসেন। এদিকে করমজল ওসি মোঃ আজাদ কবির পুলিশ এর ফোন পেয়ে সাথে সাথে তার ফোর্স নিয়ে বনের গহীনে রওনা দেন। শিক্ষার্থীদের ফিরে আসেতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন। শিক্ষার্থীদের উদ্ধার হওয়ায় আজাদ কবির বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তারা হারিয়ে গেছে তারা নিরাপদে ফিরে এসেছেন। যেমন বাগ, কুমির, সাপ বা কোন হিংস্র প্রাণি তাদের কে কোন আক্রমণ বা ক্ষয়ক্ষতি হয়নি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুল ইসলাম উদ্ধার করে
ফ্রিয়ে এনে তাদের বাড়িতে পাঠিয়ে দেন তাদের সকলের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার বিভিন্ন এলাকায়। ওসি আজিজুল ইসলাম এবং ফরেস্ট ওসি আজাদ কবির ও শিক্ষার্থীরা ৯৯৯ কল সেন্টার, কর্মকর্তা কর্মচারী সকলকে ধন্যবাদ জানান।
আরও আসা করেন ৯৯৯ কলের মাধ্যমে দেশের লক্ষ কুটি মানুষ উপকৃত হবে।