- - -

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় টহল জোরদার

Print News

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় টহল জোরদার

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন।

গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটকদের পদচারনায় মুখর জেলার তাহিরপুর, ধর্মপাশা, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী,বারেকটিলা,নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায় বিজিবি’র সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিনে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

এব্যাপারে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটরকা যাতে নির্বিঘেœ ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি’র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোন অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa