সীতাকুণ্ড পৌরসভা যুবদলের উদ্যোগে প্ৰস্তুতি সভা
সীতাকুণ্ডে নিষিদ্ধ আওয়ামীলীগেৱ দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা সফল কৱতে প্ৰস্ততি সভা কৱেছে পৌৱৰভা ৭ নং ওয়ার্ড যুবদল। শুক্ৰবাৱ সন্ধ্যায় দলীয় কাৰ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব কৱেন পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়ার। এ সময় প্ৰধান অতিথি হিসেবে বক্তব্য ৱাখেন মোজাহেৱ উদ্দিন আশৱাফ ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি ইকবাল বাহারের সঞ্চালিত সভায় আৱো উপস্থিত ছিলেন পৌর জাসাস নেতা ও বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সুনন্দা ভট্টাচার্য সাগর, ৮ নং ওয়ার্ড যু্বদল সভাপতি মোহাম্মদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সুমন, ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি জহুরুল আলম, ৭ নং ওয়ার্ড যুবদল সিনিয়র সহ-সভাপতি ইউসুফ তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদল জিকু সাধারণ সম্পাদক একরামুল হক সিফাত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, মিনহাজ উদ্দিন, সদস্য আরফান আজাদ, রাকিব, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা তাহিমুল ইসলাম সৈকত, শ্রমিকদল নেতা মফিজুর রহমান ও সাংবাদিক সেলিম উদ্দিন (সাবেক ছাত্রদল নেতা ও বিএনপি কর্মী)।
অনুষ্ঠানে আলোচকরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি যোগ্য, মেধাবী ও সৎ লোককে প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণের দৌড়গৌড়ায় পাঠাবেন। কোন জুয়াড়ি, মাদক ব্যবসায়ী কিংবা উন্মাদকে দল প্রতিনিধি নির্বাচনে জনগণের মুখোমুখি করবে না। বক্তারা আরো বলেন, বিরোধী দলের রাজনীতি করে যারা ফ্যামিলী কার্ড নিয়ে বিদ্রুপ করেছেন তাদের ব্যাপারে দল যথাযথ সিদ্ধান্ত নিবেন। যোগ্য ও অসহায়দের পাশাপাশি পর্যায়ক্রমে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আওতায় আনবে বলে আশ্বস্ত করা হয়।
বক্তারা মাদকের বিষয়ে দলের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন এবং বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে জনগণের সহায়তা চাওয়া হয়। পশ্চিম মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা আরো বলেন, বিএনপি একটি জনগণের দল, এটি কারো একক সম্পত্তি নয়। আগামীতে ৭ নং ওয়ার্ডের উন্নয়নমূলক সকল কর্মকান্ডের বিষয়ে নেতৃবৃন্দ বেশ সজাগ থাকবেন।
উক্ত প্রস্তুতি সভায় ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মুন্সী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামা ছুট্টু ও ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাশেদুন্নবী'র আত্নার মাগফেরাত কামনা করা হয়।