- - -

সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন না করার ঘোষণা : মাঠে থাকছে লায়ন ইমরান

Print News

সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন না করার ঘোষণা : মাঠে থাকছে লায়ন ইমরান

চট্টগ্রাম – ৪ সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়িতে এলাকার প্রত্যন্ত অঞ্চলে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে দুবারের নির্বাচিত এমপি দিদার নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় ভোটের দিন গণনা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী লায়ন ইমরান নির্বাচনী মাঠে থাকছে বলে শোনা যাচ্ছে।
এলাকা পরিদর্শনে দেখা যায়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া নৌকার মনোনয়ন না পাওয়ার ২/৩ দিন পর তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণে এলাকার জনগণের মাঝে আতঙ্ক বিরাজিত ও নানা সমালোচনা ওঠে। এমন কি ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এখনো দ্বন্দ্ব বিরাজমান। নানা চড়াই-উৎড়াইয়ের মধ্যে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরাসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। কিন্তু এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও স্বতন্ত্র প্রার্থী থাকার কারণে কিছুটা স্বস্তিতে আছে। তাই প্রার্থীতার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় উঠে সর্বত্র। এতে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে।
বর্তমান এমপি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। আর বাকি স্বতন্ত্র প্রার্থী থাকে ২ জন। প্রথম জন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, দ্বিতীয়জন মোহাম্মদ সালাউদ্দিন।

 

IMG 20231202 WA0011 218x300

এদিকে নাম প্রকাশ না করা একাধিক সূত্র থেকে জানা যায়, এমপি নির্বাচন করবে না বলে ঘোষণা দেওয়ায় অন্য প্রার্থীরা কোনো অদৃশ্যের কারণে নির্বাচন থেকে সরে যায় কিনা তাতে ভোটারদের মুখে মুখে জোর গুনজন শুরু হয়েছে। তবে যে কোনো অদৃশ্য শক্তি, ক্ষমতার দাপট, সন্ত্রাসী ভয় উপেক্ষা করে যদি শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান ভোটের মাঠে টিকে থাকে তাহলে ভোটের হাওয়া ঘুরে যেতে পারে বলে সাধারণ ভোটারের ধারণা। তখন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার উৎসাহ-উদ্দীপনা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদেরও ধারণা। কারণ লায়ন মোহাম্মদ ইমরান নির্বাচনের আগে থেকেই স্থানীয় গরীব-দুঃখী মানুষের পাশে ছিলেন। তাছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক সংস্থাগুলোকেও বিভিন্ন সাহায্যে-সহযোগিতা করে তিনি পুরো এলাকায় বেশ প্রসংশিত ও আলোচিত। এতে করে তার গড়ে তোলা অবস্থান সাধারণ জনগণসহ ভোটারদের কাছে পরিচিতি লাভ করে।
এখন এ অঞ্চলের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে বিভিন্ন চায়ের দোকানে ভোটারদের মধ্যে আলোচনায় উঠে আসে শেষ পর্যন্ত লায়ন মোহাম্মদ ইমরান ভোটের মাঠে টিকে থাকবে কি না।
এদিকে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক করতে চায়। আর এ জন্য তিনি নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হতে সম্মতি দেওয়ায় আমি ভোটের দিনের গণনা পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে ৯ নং ওয়ার্ডের একাধিক ভোটার জানান, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুনের সাথে লায়ন মোহাম্মদ ইমরান মাঠে থাকলে সীতাকুণ্ড আসনে নির্বাচন উৎসব মুখর হবে। আর লায়ন মোহাম্মদ ইমরান মাঠে না থাকলে নির্বাচন হবে খালি মাঠে গোল দেওয়ার মতো। এদিকে স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পরিচ্ছন্ন ও ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ ভোটারের মাঝে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। এখন পুরো সীতাকুণ্ড উপজেলায় ও নগরের ৯ ও ১০ নং ওয়ার্ডের চায়ের আড্ডায় এখন মামুন – ইমরান আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত। এক রিকশাওয়ালা বলেন, লায়ন মোহাম্মদ ইমরান শুনেছি ভালো মনের মানুষ। তিনি এমপি নির্বাচিত হলে গরীব মানুষের উপকার হবে। আমি চাই তিনি এমপি হোক। একজন সবজি বিক্রেতা জানান, অনেকদিন মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি, এবার মনের মতো প্রার্থী ভোট করছে তাই এবার ভোট দিব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa