সীতাকুণ্ডে মুসল্লীদের সাথে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের শুভেচ্ছা বিনিময়
সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ইদিলপুরের বায়তুল জান্নাত জামে মসজিদে বিগত গত ২৬ আগস্ট আসরের নামাজ আদায় করেন সীতাকুণ্ডের কৃতীসন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। মসজিদের খতিব মাওলানা নূরুজ্জামানের ইমামতিতে নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এবং তারপর অত্র অঞ্চলের জনসাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন।
বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা এবং ব্যবসা-বাণিজ্যের বিষয়ে বলেন, আমি এখন পুরোদস্তুর আপাদমস্তক সমাজসেবক এবং রাজনৈতিক কর্মী। আমি যখন যা করেছি তারমধ্যে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি, ভালো জিনিসটি বের করে এনেছি, আলহামদুলিল্লাহ্। তিনি বলেন, আমি অন্য অনেকের মতো পার্টটাইম রাজনীতিবিদ আর পার্টটাইম ব্যবসায়ী নই। ব্যবসা-বাণিজ্য ছেলেমেয়েদের হাতে তুলে দিয়ে জনপ্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শুধুমাত্র মানুষের সেবা করতে নেমেছি।
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরো বলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ আমাকে যথেষ্ট দিয়েছেন। সুতরাং, আমি দৃপ্তকণ্ঠে বলতে চাই, আমি রাজনীতিতে এসেছি রাজনীতির প্রভাবে ব্যবসা করার জন্য নয়, বরং শ্রেফ এবং শ্রেফ জনসেবা করবার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন বায়তুল জান্নাত জামে মসজিদের পেশইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডক্টর হামিদ চৌধুরী, সেক্রেটারী মোহাম্মদ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন সহ ইদিলপুর এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ। মসজিদ থেকে বেরিয়ে তিনি এলাকায় গণসংযোগ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।