সীতাকুণ্ডে নারী দিবসে ধর্ষণের শিকার নারী
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবসে সী বীচে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে । গতকাল শনিবার ( ৮ মার্চ) দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়ন এলাকায় গুলিয়াখালী সী -বিচে এ ঘটনা ঘটে।
একটি ভিডিওতে ধর্ষণের শিকার নারীকে বলতে শোনা যায়, আমি আমার ভাইকে নিয়ে গুলিয়াখালি বীচে ঘুরতে আসি। এ সময় একজন যুবক আমার হাত ধরে জোর করে মাঠ থেকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপর সেখানে আরও তিনজন লোক আসে। তাদের মধ্যে একজন বয়স্ক আর দুইজন যুবক বয়সী। তারা আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। বয়স্ক লোকটার রং কালো। তার পরনে কালো রংয়ের শার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন।
এ সময় ভিডিও ধারণকারীদের একজন মেয়েটিকে বলতে শোনা যায়, তোমার ভাই এসে আমাদেরকে বলে তোমাকে জঙ্গলের ভিতর নিয়ে গেছে।তাকে উদ্ধার করতে। এসময় সে কান্নাকাটি করতেছিল। তার দেওয়া তথ্য থেকে আমরা তোমাকে উদ্ধার করতে আসি।
স্থানীয় বাসিন্দা ফরহাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । উপস্হিত দর্শনার্থী জানায়,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিদিনই বখাটেদের কাছে নাজেহাল হচ্ছে।
সীতাকুন্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান সাংবাদিকদের কে বলেন, মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বের করে প্রয়োজনী ব্যবস্হা নেয়া হবে।