
সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা গ্রেফতার
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা বারৈয়াঢালার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের নেতা, রেহান উদ্দিন রেহানকে গ্রেফতার করছে পুলিশ।
বুধবার( ২৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মহানগরী খুলশী এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়েটি নিশ্চিত করেছেন, তার পরিবার ও নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান। জানা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সীতাকুন্ড উপজেলা সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন,
এবং তিনি বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতার রেহানের উদ্দিনের ভাইয়ের ছেলে রামিজ উদ্দিন এ বিষয়ে বলেন। বুধবার সন্ধ্যা চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে, সিএমপির খুলশী থানার একটি পুলিশের টিম তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ,কামরুজ্জামান বলেন। রেহানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তাই থাকে নগরী খুলশী থানার এলাকায় থেকে বুধবার সন্ধ্যা গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আরো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন তিনি।
![]()









