সালথা উপজেলা শাখার উদ্যোগে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের জন্য মানববন্ধন
আজ ২৫ জুন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ সালথা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। সালথা উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন করে সালথা উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের কর্মীরা। এই সরকারের অঙ্গীকার ছিল ঘরে ঘরে চাকরি দিবে তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে প্রায় ২ লক্ষ ৩৮ হাজার বেকার শিক্ষিত যুবক যুবতীদের তিন মাসের প্রশিক্ষণের মাধ্যমে দুই বছরের অস্থায়ী চাকরি প্রদান করে মাসিক ছয় হাজার টাকা বেতনে। দুই বছর পরেই ২ লক্ষ ৩৮ হাজার যুবক যুবতী বেকার হয়ে পড়েন। তাই ন্যাশনাল সার্ভিস কর্মীদের একটাই দাবি এই সরকারের অঙ্গীকার ছিল যেমন ঘরে ঘরে চাকরি সেই কথাকে বাস্তবে রূপান্তরিত করতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরিটা স্থায়ীকরণের দাবি তুলে ধরেন সরকারের কাছে।