সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসনেরা মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্যে সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসনেরা মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদল আজ ২১ অক্টোবর বুধবার দুপুরে দেওয়ানহাটস্হ মোস্তফা হাকিম ভবনের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিরা হযরত গাউসুল আযম বাবাভাণ্ডারীর (ক.)এর খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের মহান অলি হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক জীবনী ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয় এবং আমিন ভাণ্ডার দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত নামা ও ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ প্রকাশনা বইটি উপহার প্রদান করা হয়।
উক্ত মতবিনিময় সভায় হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবার-পরিজনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আকতার (পুতুল) এবং শাহজাদী রাজিয়া সুলতানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ মাইজভাণ্ডারী, মোঃ জাভেদ হাসান, রাকিব ও পিএস লিটন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।