সাবেক প্রধান শিক্ষক সুদর্শন বড়ুয়ার প্রয়াণ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (পি.আর.এল ভোগরত) সুদর্শন বড়ুয়া গত ৭ জুলাই পরলোক গমন করেন। ঐতিহ্যবাহী উত্তর গুজরা ধর্মচক্র বিহারের সদ্ধর্মের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত নলিনী রঞ্জন বড়ুয়া ও উপাসিকা প্রয়াতা সন্ধ্যা রানী বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি সহধর্মিনী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৷ প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
উল্লেখ্য তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শুল্কমুক্তি ও স্থানান্তর পরিদপ্তরের সাবেক পরিচালক ইন্দ্রনীল বড়ুয়ার কাকাতো ভাই ছিলেন।
তাঁর প্রয়াণে পরিবারবর্গ ও সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়েছে।