সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদ
স্মরণ সভা কমিটি চট্টগ্রামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা জননেতা মোখতার আহমদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মারণ সভা সফল করতে এক প্রস্তুতি সভা গতকাল ৭ অক্টোবর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে স্মরণ সভা কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মোস্তাফিজ, মোহাম্মদ সেলিম উদ্দিন, রোজি চৌধুরী, সমীরণ পাল, আবদুল মান্নান, নুরুল ইসলাম, সাহাব উদ্দিন, সাধন ধর, বিপ্লব বড়ুয়া, সুমন বড়ুয়া, নাছিমা আকতার, রতন ভট্টাচার্য্য প্রমূখ। সভায় সবার সর্বসম্মতিক্রমে আগামী ২১ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে জননেতা মোখতার আহমদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফিজুর রহমান এমপি।