
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাসিক সমন্বয় সভা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ শে মার্চ) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু’র সভাপতিত্বে
মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.শীতল চৌধুরী,কলেজের অধ্যক্ষ ডাঃ মো.রুহুল কুদ্দুস, উপ-পরিচালক মেজবাহুর রহমান, সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সহযোগি অধ্যাপক ডা.কাজী আরিফ আহমেদ, পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান খান, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.ফরহাদ জামিল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা.সালমান হোসেন,ডেপুটি নার্সিং সুপারিন্টেনডেন্ট আরতি রানি বিশ্বাস,সাতক্ষীরা পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো.কবিরুজ্জামান রুবেল, বিশিষ্ট ঠিকাদার মজনুর রহমান খোকা,সদর এমপির ব্যক্তি গত সহকারী শেখ নাঈম হাসান,মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক মো.মোস্তাজুল ইসলাম, মো.জাকির হোসেন,সহকারী হিসাব রক্ষক শেখ খায়রুল ইসলাম,উচ্চমান সহকারী শহিদ আনোয়ার, টেকনোলজিস্ট ইপিআই ও দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো.ফারুক হাসান সহ মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। সভায় হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিভিন্ন বিভাগে চিকিৎসক শূন্যতা ও জনবল সংকট প্রসংগে, ক্যান্টিন চালু প্রসঙ্গে, মোটরসাইকেল গ্যারেজ প্রসঙ্গ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেডিকেল কলেজের আর এস (সার্জারী) ডা.মো. রাশিদুজ্জামান।
![]()









