সাতক্ষীরা বড়দলের কৃতি সন্তান রাসেল যুগ্ম-কর কমিশনার হলেন
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের কৃতি সন্তান বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর পুত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃআহসান উল্লাহ রাসেল যুগ্ম-কর কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ০৭/০৭/২৫তারিখের অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপ কর কমিশনার থেকে পদোন্নতি দিয়ে যুগ্ন-কর কমিশনার (গ্রেড ৫)করা হয়েছে। উল্লেখিত মোঃআহসান উল্লাহ রাসেল বি সিএস ৩১ তম ব্যাচের সহকারি কর কমিশনার কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন।