- - -

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Print News

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

 

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান,শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছু ক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন,ইব্রাহীম আমার ২য় সন্তান। আমার দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa