- - -

সাতক্ষীরার কলারোয় নতুন বই পেল ৫ লাখ ২৫ হাজার ৩শ শিক্ষার্থীরা

Print News

সাতক্ষীরার কলারোয় নতুন বই পেল ৫ লাখ ২৫ হাজার ৩শ শিক্ষার্থীরা

নতুন বইয়ের গন্ধে কলারোয়ার প্রাথমিক-হাইস্কুল ওমাদরাসার শিক্ষার্থীরা মাতোয়ারা। বই উৎসবে মেতে ওঠেছে তারা। বিনামূল্যের এই বই পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবগণ মহা খুশিতে মেতে উঠেছে।সোমবার(১জানুয়ারীসকাল থেকে কলারোয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং এবতেদায়ী ও দাখিল স্তরের মাদরাসায় বই বিতরণ করা হয়। নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সকল শিক্ষার্থীরা।বই উৎসব অনুষ্ঠানে অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, প্রধান শিক্ষক আব্দুর রব, মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুর ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম,সদস্য সাইফুজ্জামান, মেহরুন নেছা, নাছরিন সুলতানা, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান,কলারোয়ার জালালাবাদ সরকারী স্কুলের প্রধান শিক্ষক তহমিনাপারভীন, ম্যানেজিং কমিটির সভাপতি এড.শেখ কামাল রেজা, ইউপি সদস্য মশিউর রহমান, শিক্ষক নাছরিন ফাতিমা, মোসফেকা জেসমিন, নুর নাহার খাতুন, আফরোজাপারভীন, সুমাইয়া খাতুন, মৌসুমী খাতুন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, এবার নতুন বছরে হাইস্কুল-মাদরাসায় ৩লাখ ৯৫হাজার ৩শ পিস বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও মাদরাসায় বিনামূল্যের বই উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa