সাতক্ষীরায় রিইব’র হোপ প্রকল্পের অবহিতকরণ
সভা অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষত নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালী করতে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ‘হোপ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সংস্থাটির সাতক্ষীরা এরিয়া অফিস এ প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করে।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বিএডিসি সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল হাফিজুল আল মাহমুদ, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাস, সুন্দরবন কলেজ অ্যান্ড বিজনেস টেকনোলজির প্রভাষক মাহফুজা পারভীন, আহসানিয়া মিশন মাদ্রাসার প্রিন্সিপাল আলতাফ হোসেন, মানবাধিকার কর্মী অ্যাড. আল মাহমুদ পলাশ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা পারভীন রত্না। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিইব এর এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন। হোপ প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ। তিনি জানান, প্রকল্পটি দেশের ৬টি জেলার ১২টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। হোপ প্রকল্পের বিষয়ে তিনি উপস্থাপন করেন, নারী, কিশোরী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সম্পদ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য মানবাধিকার কর্মী ও কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করতে এ প্রকল্পটি বাসত্বায়ন করা হচ্ছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অবহিতকরণ সভায় দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান আসাদসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।