সাতক্ষীরায় বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন খুলনা বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান
সাতক্ষীরায় থাইল্যান্ডে অনুর্ধ-১৪ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ান হওয়ায় ওরিয়ার্স স্পোর্টস একাডেমির পক্ষে অংশগ্রহন করার জন্য "বাংলাদেশ ইমেজিং স্পোর্টস কমেন্টেটেরস এসোসিয়েশন "
খুলনা বিভাগের পক্ষ থেকে দলের দুই ক্ষুদে ফুটবলার সিয়াম ইসলাম ও প্রিয়ম বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ফুটবলার যশোর ও শামস-উল হুদা ফুটবল একাডেমীর কোচ ইমদাদুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন এর খুলনা বিভাগীয় সভাপতি মোঃ ইকবাল হোসেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ সেরা ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কারপ্রাপ্ত মীর তাইজুল ইসলাম ( রিপন) এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব কাজী কামরুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার খায়রুজ্জামান। সংগঠনের অন্যান্য সদস্য হলেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম, হাবিবুর রহমান, সুলতান মাহমুদ , শাহাদাত হোসেন সাজু প্রমূখ এর আগে কোচ হিসাবে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর লিয়াকত হোসেন ( অরুন )কে
কোচ হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।