
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ৪৯ জন
সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে,মেধা,যোগ্যতা এবং স্বচ্ছতার মাধ্যমে সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।বুধবার রাতে সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, সাতক্ষীরা মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।এ সময় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকগণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগ প্রবণ হয়ে পড়েন। শুধু মাত্র ১২০ টাকা সরকারি ফি নিয়োগের জন্য মনোনীত হওয়ায় তারা নিয়োগ বোর্ডের সকল সদস্যকে বিশেষ করে পুলিশ সুপার,সাতক্ষীরা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবশেষে জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী চূড়ান্ত ভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য নুর-ই-আলম সিদ্দিকী (অতিরিক্ত পুলিশ সুপার যশোর) ও মীর আবিদুর রহমান(অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ সার্কেল) সহ জেলা পুলিশের সকল কর্মকর্তা সহ প্রার্থী ও তাদের অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য:সম্প্রতি কনস্টেবল পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৭৬৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে লিখিত পরীক্ষায় ২৫১ জন উত্তীর্ণদের মধ্যে
ভাইভায় চূড়ান্তভাবে ৪৯ জনকে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত করে সাতক্ষীরা জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
![]()









