সাতক্ষীরায় নাশকতার মামলায় জেলা বিএনপির দুই নেতা গ্রেফতার
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,আবুল হাসান হাদী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া এড.কামরুজ্জামান ভুট্টো জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। রোববার রাতে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।