- - -

সাতক্ষীরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন

Print News

সাতক্ষীরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন

 

আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নারী নেত্রী জোৎন্সা দত্ত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সারাদেশের মতো সাতক্ষীরা জেলা মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে।
বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা উল্লেখ করে তিনি বলেন, নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহু মাত্রিক কাজ করছে কিন্তু নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে সহিংসতার মাত্রা এবং বর্বরতার ধারণ। বাড়ছে ধর্ষণ,শিশু ধর্ষণের ঘটনা।
বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বর্তমানে সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক ভাবে বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোদেধ অপরিহার্য সম্মিলিত বিনিয়োগ।
বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান,পরিবার সমাজ এবং ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিতক করার ক্ষেত্রে অবদান রাখবে।
জোৎন্সা দত্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa