সাতক্ষীরায় জেলপাতুয়া গ্রামে ঐতিহ্যবাহী মনসা পূজা পালিত — ভক্তদের ঢল
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেলপাতুয়া গ্রামে দীর্ঘদিনেরঐতিহ্য ধরে রেখে মহাসমারোহে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মা মনসা পূজা।
প্রতি বছরের মতো এবছরও শ্রাবণ মাসের শেষ নাগাদ জেলপাতুয়া সার্বজনীন মনসা মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়।গভীর রাত পর্যন্ত চলে পূজা, কীর্তন, পদাবলী ও মনসা মঙ্গল পাঠ।
জেল পাতুয়া মধ্যমপাড়া শ্রীশ্রী মা মনসা মন্দিরে ১৫ তম মনসা পূজা উপলক্ষে মা মনসার পূজা বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা লটারির ব্যবস্থা এবং সর্বশেষ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে বলাবারিয়া যাত্রা শিল্পীর সমন্বয়ে সতী বেহুলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম মন্টু, মোঃ আখতারুজ্জামান, মোহাম্মদ আল মাহমুদ টিক্কা , শরিফুল ইসলাম শরীফ ও এলাকার সুধী সমাজ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য তারক চন্দ্র সানা এবং বাবু ধনঞ্জয় মন্ডল। এছাড়া
বিভিন্ন সম্প্রদায়ের অনেকে পূজা মণ্ডপে এসে শুভেচ্ছা জানান। আগত ভক্তদের জন্য মেলা বসে মন্দিরের পাশে। মাটির পুতুল, খেলনা, মিষ্টির দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।
পূজা উপলক্ষে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাতক্ষীরা আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা শেষ হয় ভক্তদের "জয় মা মনসা" ধ্বনির মধ্য দিয়ে।