- - -

সাতক্ষীরায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে ১০০০ পিস চারা গাছ বিতরণ

Print News

সাতক্ষীরায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে ১০০০ পিস চারা গাছ বিতরণ

আজ ২৯শে মে সাতক্ষীরার বিভিন্ন গ্রাম থেকে আগত ২ শত পরিবারের মধ্যে প্রত্যেকের পাঁচটি করে মোট এক হাজার পিস ফলজও বনজ চারা গাছ বিতরণ করা হয়েছে। এনজিও সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আইডিপিডিসিপ্রকল্পের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এই চারা বিতরণ করা হয় । উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আনন্দ বার্তারও দৈনিক আজকের কণ্ঠস্বরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আহাদুল্লাহ সানা।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিডিও,আইডিপিডিসি সাতক্ষীরা সদর উপজেলা ইনচার্জ ধীমান রায়,প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য প্রদীপ দাস, সংস্থার সিডিএ মিলন সেনও তৃষ্ণা বৈরাগী। উল্লেখ্য সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া, বাবুলিয়া, কাঁঠালতলা, কুশখালী, তলীগাছা, আলিপুর, তালবাড়িয়া, বাজোয়ারডাঙ্গা, ইটাগাছা, ফিংড়ি গ্রামের দরিদ্র ওঅসহায় পরিবারের মধ্যে কারিতাসের কো অপারেটিভ সমবায় সমিতির সদস্যদের মধ্যে এই চারা বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa